বার্সেলোনার স্টেডিয়ামে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১ শ্রমিক
নতুন রূপে ফিরতে প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনার ঐতিহাসিক স্টেডিয়াম ক্যাম্প ন্যু। তবে সেই স্বপ্নযাত্রার মাঝেই নেমে এসেছে শোকের ছায়া। স্টেডিয়ামের চলমান সংস্কারকাজে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নির্মাণশ্রমিক।