ফেভারিট নই, এটাই আমাদের শক্তি: ব্রাজিলকে নিয়ে ক্যাসেমিরোর বার্তা
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নাম শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে পেলে, রোমারিও, রোনালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোস কিংবা নেইমারদের জাদুকরী ফুটবল। কিন্তু ২০২৬ বিশ্বকাপের আগে পরিস্থিতি একটু ভিন্ন। এবার ব্রাজিলকে প্রধান ফেভারিট হিসেবে দেখছেন না অনেক বিশ্লেষক, বুকমেকার কিংবা ফুটবল বিশেষজ্ঞ। আর সেটাকেই ইতিবাচক হিসেবে দেখছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো।