ক্রেতা সংকটে ভেঙে পড়েছে তরমুজের বাজার
হ্রদের বুকে ভাসমান রাঙামাটির সমতাঘাট এখন তরমুজের বাজারে পরিণত হয়েছে। চারদিকে শুধু তরমুজ আর তরমুজ কিন্তু নেই সেই অনুপাতে ক্রেতা। ফলে হঠাৎ করেই দামে নেমেছে বড় ধরনের পতন। রমজান মাসে যে তরমুজ ১৫০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়েছিল, এখন তা ৪০ থেকে ১২০ টাকায় নামতে বাধ্য হয়েছে।