নতুন ইক্যুইপমেন্টে গতি বাড়ছে পতেঙ্গা কন্টেনার টার্মিনালে
চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডলিংয়ের গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে একটি পতেঙ্গা কন্টেনার টার্মিনাল (পিসিটি)। আগামী এপ্রিলের মধ্যে এই টার্মিনালে দুই হাজার কোটি টাকারও বেশি মূল্যের আধুনিক ইক্যুইপমেন্ট যুক্ত হতে যাচ্ছে। এরই মধ্যে টার্মিনাল এলাকায় ১৪টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনসহ বিভিন্ন ধরনের শতাধিক যন্ত্রপাতি স্থাপন সম্পন্ন হয়েছে।