৫ শর্তে রিয়াল মাদ্রিদের কোচ হতে পারেন ক্লপ
লিভারপুল ছাড়ার পর থেকেই ইউরোপীয় ফুটবলে ইয়ুর্গেন ক্লপকে ঘিরে গুঞ্জনের শেষ নেই। কখনও বায়ার্ন, কখনও জার্মানি জাতীয় দল! বিভিন্ন সময় তার নাম জড়িয়েছে নানা ক্লাবের সঙ্গে। এতদিন সেসব আলোচনা সীমাবদ্ধ ছিল কল্পনা আর জল্পনায়। তবে এবার স্প্যানিশ গণমাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন জার্মান এই কোচ, যদিও কিছু নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে।