কালবৈশাখী ঝড়ে আম ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখী ঝড়ে আম, লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে জেলার পাঁচটি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আম বাগান, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বাগান মালিক ও কৃষকরা।