বাংলাদেশের দিকে ‘কুদৃষ্টি’ দিলে ভারতকে দাঁতভাঙা জবাব দেবে পাকিস্তান
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান কূটনৈতিক উত্তজনার মধ্যে ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ-এনের (পিএমএল-এন) অন্যতম নেতা কামরান সাঈদ উসমানী। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত করে বা কোনো ‘খারাপ অভিপ্রায়ে’ নজর দেয়, তবে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র তার দাঁতভাঙা জবাব দেবে।