দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে দেশের ইতিহাসে সবচেয়ে গভীর অনুসন্ধান কূপ ‘তিতাস-৩১’-এর খননকাজ শুরু হয়েছে। ৫ হাজার ৬০০ মিটার গভীর এই কূপ থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে।