কোথাও বন্যা, কোথাও খরা: নতুন এল নিনো বিশ্বকে ফেলবে বিপদে
বিশ্বের আবহাওয়া ব্যবস্থায় আবারও বড় ধরনের পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা দ্রুত বাড়তে থাকায় চলতি বছরের মাঝামাঝি সময়ে এল নিনো ফিরে আসার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, এর প্রভাব শুধু সমুদ্রেই সীমাবদ্ধ থাকবে না; বরং বিশ্বের বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড়, টাইফুন, বৃষ্টিপাত, খরা ও তাপপ্রবাহের ধরনও বদলে যেতে পারে।