খাদ্য কর্মকর্তা বললেন ‘ভাই-ব্রাদার মানুষ, সবাই মিলেমিশে খামু’
জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারের বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আটা বিতরণে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর উপজেলা খাদ্য কর্মকর্তা, খাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত করে কালাই উপজেলা থেকে প্রত্যাহার করা হয়েছে।