ইরানের খারগ দ্বীপে কেন হামলা করল যুক্তরাষ্ট্র
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের খারগ দ্বীপটি ক্রমেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১৪ মার্চ) যখন ঘোষণা করেন, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) খারগ দ্বীপের ‘সব সামরিক লক্ষ্যবস্তু’ ধ্বংস করেছে। এই আক্রমণকে তিনি ‘মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা’ বলে অভিহিত করেন।