আ. লীগ থাকলে সেই খিচুড়ি মানুষ খাবে না: নাসীরুদ্দিন
সংসদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘খিচুড়ি’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্রপতি আওয়ামী লীগের, প্রধানমন্ত্রী বিএনপির এবং বিরোধীদলীয় নেতা জামায়াতের—এমন এক ধরনের সংসদ তৈরি হয়েছে। তবে যে খিচুড়ির মধ্যে আওয়ামী লীগ থাকবে, সেই খিচুড়ি বাংলাদেশের মানুষ খাবে না।