সৌন্দর্যবর্ধন প্রকল্প এখন গলার কাঁটা
সিলেট মহানগরের ফুটপাত সৌন্দর্যবর্ধনের জন্য বসানো রঙিন টাইলস এখন নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি সঠিক তদারকি ও সমন্বয়ের অভাবে উল্টো দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ উঠেছে।