বিশ্বকাপ ব্যর্থতায় কোচের বিদায়, সংকটে ইতালি
ইতালীয় ফুটবলে যেন অন্ধকার আরও ঘনীভূত হচ্ছে। একের পর এক ব্যর্থতার ধাক্কা সামলাতে না পেরে এবার সরে দাঁড়ালেন জাতীয় দলের কোচ জেন্নারো গাত্তুসো। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে না পারার ব্যর্থতার দায় কাঁধে নিয়েই ইতালির ডাগআউটকে বিদায় জানিয়েছেন তিনি।