পিএসএল খেলছেন না গুরবাজ, কারণ জানালেন নিজেই
আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সামনে রেখে সরাসরি চুক্তিতে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে দলে ভিড়িয়েছিল পেশাওয়ার জালমি। তবে দলভুক্ত হওয়ার মাত্র দুদিনের মাথায় টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই আফগান ব্যাটার।