নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত মামদানির
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কথা উল্লেখ করে আবারও বলেছেন, যদি নেতানিয়াহু নিউইয়র্ক শহরে আসেন, তাহলে তিনি আদালতের পরোয়ানার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন।