যমুনার চরে ঘোড়া জবাই, মাংস ঢাকায় পাচারের সময় আটক ২
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার যমুনার চর এলাকায় অভিযান চালিয়ে ঘোড়ার মাংসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।