৪০ বছরেও সেতু নেই, লিচুবাগান ফেরিঘাটে চরম ভোগান্তি
রাঙামাটি ও বান্দরবান জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম রাঙ্গুনিয়ার লিচুবাগান ফেরিঘাটে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও যানবাহন চালকেরা। কর্ণফুলী নদীর উপর এখনো কোনো সেতু নির্মাণ না হওয়ায় প্রায় চার দশক ধরে একটি মাত্র ফেরির ওপর নির্ভর করেই পারাপার করতে হচ্ছে হাজারো মানুষকে।