শিক্ষকের বাড়িতে মিলল চিরকুটসহ বোমাসদৃশ বস্তু
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে এক শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ও চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে গেছে। উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের মোল্লাপাড়ায় বুধবার (১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।