ছাত্রলীগ নেতার প্যারোল নিয়ে অবস্থান স্পষ্ট করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছাত্রলীগের নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দামের পরিবার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।