ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর ছেড়ে দিল পুলিশ
খুলনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুন অর রশিদের দুর্নীতির সহযোগী হিসেবে পরিচিত ও ওয়ারেন্টভুক্ত আসামী জেলা পরিষদের নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর এমডি আসলাম হোসেনকে গ্রেপ্তার করার পর রহস্যজনক কারণে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সদর থানার পুলিশের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে অর্থের বিনিময়ে অসুস্থতার ঠুনকো অজুহাতে রাতের আঁধারে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।