আন্তর্জাতিক জনসংযোগ সেবা চালু করল টাইমস পিআর
আন্তর্জাতিক মিডিয়ায় জনসংযোগ সেবার পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে টাইমস পিআর। ২০১১ সালের মার্চে বাংলাদেশে কার্যক্রম শুরুর পর প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৪ বছর ধরে স্থানীয় ও বৈশ্বিক ব্র্যান্ডের জন্য পিআর সেবা দিয়ে আসছে। ২০১৭ সালে ভারতে ও ২০২১ সালে যুক্তরাষ্ট্রে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি ক্রস-বর্ডার পিআর পার্টনার হিসেবে নিজেদের অবস্থান গড়ে তুলেছে।