আন্তর্জাতিক মিডিয়ায় জনসংযোগ সেবার পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে টাইমস পিআর। ২০১১ সালের মার্চে বাংলাদেশে কার্যক্রম শুরুর পর প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৪ বছর ধরে স্থানীয় ও বৈশ্বিক ব্র্যান্ডের জন্য পিআর সেবা দিয়ে আসছে। ২০১৭ সালে ভারতে ও ২০২১ সালে যুক্তরাষ্ট্রে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি ক্রস-বর্ডার পিআর পার্টনার হিসেবে নিজেদের অবস্থান গড়ে তুলেছে।
এই ধারাবাহিকতায় বৈশ্বিক ক্লায়েন্টদের জন্য পূর্ণাঙ্গ আন্তর্জাতিক পিআর সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। নতুন এই সেবার আওতায় আন্তর্জাতিক প্রেস রিলিজ ডিস্ট্রিবিউশন, করপোরেট যোগাযোগ, ব্র্যান্ড ও পণ্য উন্মোচন, ব্যক্তিগত ব্র্যান্ডিং, পার্টনারশিপ সংক্রান্ত সংবাদ এবং ব্যবসায়িক হালনাগাদসহ সমন্বিত পিআর সেবা প্রদান করা হবে।
এ ছাড়া অনলাইন দৃশ্যমানতা বাড়াতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), কনটেন্ট পরিকল্পনা ও মাল্টিমিডিয়া ইন্টিগ্রেশনের সুবিধাও রাখা হয়েছে। বিভিন্ন দেশের প্রেক্ষাপট অনুযায়ী সংবাদ বা কনটেন্টের লোকালাইজেশন ও অনুবাদ সুবিধাও এই সেবার অংশ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের অভিজ্ঞ টিম ব্র্যান্ডিং, বিপণন, প্রচার, মিডিয়া সংকট ব্যবস্থাপনা ও পিআর কৌশল প্রণয়নের মাধ্যমে ক্লায়েন্টদের বৈশ্বিক পরিচিতি বাড়াতে কাজ করবে। পাশাপাশি আন্তর্জাতিক মান অনুযায়ী সংবাদ সম্মেলন আয়োজন এবং সংবাদ বিজ্ঞপ্তি প্রস্তুত ও উপযোগী করে বৈশ্বিক মিডিয়ায় প্রকাশে সহায়তা দেওয়া হবে।
এ বিষয়ে টাইমস পিআরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সোহেল বলেন, আন্তর্জাতিক এই সেবা চালুর মাধ্যমে বিশ্বের যেকোনো অঞ্চলের মিডিয়া প্ল্যাটফর্মে ক্লায়েন্টদের সংবাদ ও তথ্য প্রচারের সক্ষমতা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, এই সম্প্রসারণ বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতাকে আরও শক্তিশালী করবে এবং প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডকে এগিয়ে নিতে সহায়তা করবে।