জানাজার নামাজ: নিয়ত, নিয়ম ও দোয়া
ইসলামে জীবিতদের মতো মৃতদেরও সম্মান ও মর্যাদার চোখে দেখা হয়। কোনো মুসলমান মারা গেলে তার মাগফিরাত বা ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে যে বিশেষ নামাজ আদায় করা হয়, তাকে জানাজার নামাজ বলে। এটি জীবিতদের ওপর মৃত ব্যক্তির অধিকার এবং শরিয়তের দৃষ্টিতে ‘ফরজে কিফায়া’। অর্থাৎ সমাজের কিছু মানুষ আদায় করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তবে সওয়াব ও মৃত ব্যক্তির উপকারের কথা বিবেচনা করে সঠিক নিয়মে ও শুদ্ধ দোয়ায় জানাজা পড়া অত্যন্ত জরুরি। নিচে জানাজার নামাজের নিয়ত, নিয়ম ও দোয়াগুলো বিস্তারিত আলোচনা করা হলো।