দেশে ফিরলে কারাবন্দি হবেন পরিচালক জাফর পানাহি
সরকারি অনুমতি ছাড়া গোপনে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ নামে ইরানি সিনেমার শুটিং হয়। এই শুটিংয়ের মাত্র এক দিন পরই দলের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। এমন বৈরী পরিস্থিতিতে সিনেমাটি নির্মাণ করা ছিল নিঃসন্দেহে এক সাহসী পদক্ষেপ, যার জন্য এখন চড়া মূল্য দিতে হচ্ছে নির্মাতা জাফর পানাহিকে।