শনিবার, ২০ জুন ২০২৬
| ৬ আষাঢ় ১৪৩৩
কালের সাক্ষী হয়ে প্রায় আড়াইশ বছর ধরে দাঁড়িয়ে আছে ঠাকুরগাঁও সদর উপজেলার ঐতিহাসিক জামালপুর জমিদার বাড়ির জামে মসজিদ। ১৭৮০ সালে যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, আর নির্মাণকাজ সম্পন্ন হতে সময় লাগে দীর্ঘ ২১ বছর। চার প্রজন্মের প্রচেষ্টায় নির্মিত এ মসজিদ আজও তার নান্দনিক স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে টিকে থাকলেও সংরক্ষণের অভাবে ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ছে।