ভাষা শহীদরা জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে, বীরদের পরাজয় নেই: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৫২ সালের শহীদরা জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে, বীররা কখনও হারায়নি। তাদের কোনো পরাজয় নেই, সর্বত্রই বিজয়ী হয়। লড়তে পারলে নিজের অধিকার ফিরে পাওয়া যায়। হয়তো আমার জীবন যাবে, কিন্তু আমার জাতি জীবন পাবে। আমাদের জীবনের বিনিময়ে হলেও জাতির জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এই লড়াই চালিয়ে যাবো। ইনশাল্লাহ।