শরণখোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১৯
বাগেরহাটের শরণখোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের ১নং সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।