বিশ্বকাপ হার, তারপরই মৃত্যু হুমকি—আতঙ্কে কলম্বিয়ার তারকা
বিশ্বকাপ থেকে কলম্বিয়ার বিদায়ের হতাশা এবার রূপ নিয়েছে ভয়ংকর ঘটনায়। দলের মিডফিল্ডার জামিন্টন ক্যাম্পাজ ও তার পরিবার প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ করে সবাইকে সংযত ও শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।