দ্বিতীয় বিয়ে করলেই ৭ বছরের জেল
বহুবিবাহ প্রতিরোধে কঠোর শাস্তির বিধান রেখে গত রোববার (৯ নভেম্বর) ভারতের আসামের মন্ত্রিসভা নতুন একটি বিলে ছাড়পত্র দিয়েছে। নতুন এ বিলটির নাম ‘দ্য আসাম প্রোহিবিশন অফ পলিগ্যামি বিল, ২০২৫’। আইন হিসাবে বিলটি পাস হলে বহুবিবাহের অভিযোগে দোষীদের সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে।