মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
| ১৯ শ্রাবণ ১৪৩৩
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এ তথ্য নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। বুধবার (১৫ জুলাই) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
হঠাৎ করে দেশের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ করছেন গ্রাহকরা। এ নিয়ে কোথাও কোথাও অনেকে বিক্ষোভও করেছেন। অভিযোগগুলো দ্রুত তদন্ত করে সমাধান এবং গ্রাহকসেবার মানোন্নয়নে বৃহস্পতিবার (২ জুলাই) এক ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৮ জুন) বদলি ও পদায়নের এ প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (২১ জুন) এক প্রজ্ঞাপনে তাকে বর্তমান দায়িত্ব থেকে সরানোর এ আদেশ জারি করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সদ্য গঠিত বিএনপি সরকারের আমলে প্রথম জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আগামী ৩ মে শুরু হচ্ছে। চারদিনব্যাপী এ সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মোট ৪৯৮টি প্রস্তাব আলোচনা ও উপস্থাপনার জন্য নির্ধারিত হয়েছে।
সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দেশের ৪ জেলায় নতুন প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন প্রশাসক নিয়োগ দেওয়া জেলাগুলো হলো- রাজবাড়ী, ঠাকুরগাঁও, পাবনা ও রংপুর।