ক্রীড়া সাংবাদিকদের লড়াইয়ে জেসিএল চ্যাম্পিয়ন প্যাকেজ ফনিক্স
ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আয়োজিত জুনিয়র্স চ্যাম্পিয়ন লিগের (জেসিএল) প্রথম আসরের শিরোপা জিতেছে প্যাকেজ ফনিক্স। সোমবার (১১ আগস্ট) রাজধানীর ক্লাব ভোলতা মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ২-০ ব্যবধানে বাইট ব্লাস্টার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।