শিরোপা জিতেও সেরা হতে পারলেন না রোনালদো
২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর থেকে ব্যক্তিগত পারফরম্যান্সে ধারাবাহিক ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল করেছেন, দলকে জিতিয়েছেন, কিন্তু বড় কোনো শিরোপা যেন অধরাই ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। এবার সৌদি প্রো লিগের শিরোপা জিতেছে আল-নাসর।