৯৪ বছরের রেকর্ড ভেঙে ৫১ বছর বয়সে ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন হিকস
বয়স যে ক্রিকেটে সাফল্যের পথে বাধা নয়, সেটিই যেন নতুন করে দেখিয়ে দিলেন জোয়ান হিকস। ৫১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ উইকেট নিয়ে নতুন ইতিহাস লিখেছেন আইল অব ম্যানের এই অফস্পিনার। গ্রিসের বিপক্ষে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।