বাড়তে পারে সাপ্তাহিক ছুটি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। তাই বাংলাদেশ সরকার জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সাপ্তাহিক ছুটি বাড়ানো, কর্মকর্তাদের জন্য ঘরে বসে কাজ করার সুযোগ (ওয়ার্ক ফ্রম হোম) এবং অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার কথা ভাবছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।