টর্চ জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, দোকান লুটের অভিযোগ
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নয়ারচর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।