ঈদ উপলক্ষে টিসিবির ‘ট্রাকসেল’ শুরু আজ, চলবে ১০ দিন
কোরবানি ঈদ উপলক্ষে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১১ মে) থেকে আগামী ২১ মে পর্যন্ত ১০ দিন এই কার্যক্রম চলবে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।