বুধবার, ২৬ আগস্ট ২০২৬
| ১১ ভাদ্র ১৪৩৩
দেশে সেবা খাতের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট অফিস। এই সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে আসা প্রায় ৮৪.৪ শতাংশ মানুষকেই নিয়মের বাইরে টাকা বা ঘুষ দিতে বাধ্য হতে হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক নতুন জাতীয় খানা জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নতুন ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ নিয়ে তীব্র সমালোচনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, দুর্বল ব্যাংক একীভূত হওয়ার পর আগের মালিকদের আবারও মালিকানায় ফেরার সুযোগ দিয়ে সরকার মূলত চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের পথ খুলে দিয়েছে। এতে ব্যাংক খাত আবারও দুর্নীতি ও লুটপাটের ঝুঁকিতে পড়বে, যা আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছে তারা।