ট্রেজারি বিল-বন্ডে বিনিয়োগ—কী, কেন এবং কীভাবে?
সরকারের উন্নয়নমূলক প্রকল্প ও বার্ষিক পরিচালন ব্যয়ের অর্থের জোগান দিতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইস্যু করা হয় ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড। সহজভাবে বললে, এসব সিকিউরিটিজ কিনে আপনি সরকারকে টাকা ধার দিচ্ছেন। আর এ কারণেই বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে ট্রেজারি বিল ও বন্ডকে বিবেচনা করা হয়।