বিএনপি দেশের মানুষকে ঠকাবে না: তারেক রহমান
বিএনপি দেশের মানুষকে ঠকাবে না: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপি আগে কয়েকবার দেশ পরিচালনা করেছে। তখন কৃষক ঋণ মওকুফসহ আরো অনেক কাজ করেছিল বিএনপি। কিন্তু, এখন এই এলাকার মানুষের রাস্তাঘাট, চিকিৎসা, শিক্ষাসহ অনেক সমস্যা রয়েছে। যেহেতু, বিএনপি দেশ পরিচালনা করেছে। তাই বিএনপি জানে কিভাবে দেশ পরিচালনা করতে হয়। আজকের এই নির্বাচনী জনসভায় এসেছি আমাদের পরিকল্পনাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমাদের অনেকগুলো পরিকল্পনা রয়েছে, সবগুলো আমরা এখানে উল্লেখ করব না। সেসব পরিকল্পনার কথা উল্লেখ করব যেগুলো জেলা, উপজেলা অর্থাৎ প্রান্তিক পর্যায়ের মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। আমরা যদি পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে আপনারাই উপকৃত হবেন, আর যদি বাস্তবায়ন না করি তাহলে আমাদের উপর কি আপনাদের আস্থা-বিশ্বাস থাকবে? থাকবে না।’