৫২ বছরের অপেক্ষার অবসান, রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গো
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের অপেক্ষার অবসান, অবশেষে বিশ্বকাপের মঞ্চে ফিরল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। মেক্সিকোর গুয়াদালাহারায় বুধবার (১ এপ্রিল) অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মধ্য আফ্রিকার দলটি।