রাজধানীর ‘ফিনিক্স রোড’ এখন ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’
রাজধানীর ঐতিহাসিক ও ব্যস্ততম এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম পরিবর্তনের মাধ্যমে প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব আল্লামা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের স্মৃতি সংরক্ষণে নতুন উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (২৬ এপ্রিল) এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’-এর শুভ উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।