ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণের আগে আলোচনায় স্কালোনি-বেকহ্যামের উত্তপ্ত সংঘর্ষ
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল ঘিরে ফিরছে পুরনো অনেক স্মৃতি। ম্যারাডোনা, ‘হ্যান্ড অব গড’ কিংবা ২০০২ বিশ্বকাপের গল্পের পাশাপাশি আবারও আলোচনায় উঠে এসেছে লিওনেল স্কালোনি ও ডেভিড বেকহ্যামের এক উত্তপ্ত সংঘর্ষের ঘটনা। খেলোয়াড়ি জীবনে লা লিগার শিরোপা নির্ধারণী এক ম্যাচে মুখোমুখি হয়ে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দুজন।