টঙ্গীতে নালায় পড়ে নিখোঁজ নারী, ৩ দিন পর বিল থেকে মরদেহ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম ওরফে জ্যোতির (৩২) মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় শালিকচূড়া বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার জন্য স্থানীয়রা সিটি করপোরেশন ও বিআরটি কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তাঁরা বলছেন, ব্যস্ত সড়কের পাশে খোলা নালা রেখে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।