মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
| ১৯ শ্রাবণ ১৪৩৩
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম বাংলা আউটলুক এক প্রতিবেদনে বলেছে, ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা–১-এর যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি নাসিক প্রশাসকের দায়িত্বও অতিরিক্তভাবে পালন করবেন বলে জানা গেছে।