ঢাকার আকাশ পরিষ্কার, শুষ্ক থাকতে পারে আবহাওয়া
রাজধানী ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় পরিষ্কার আকাশ বিরাজ করতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।