হাদি হত্যার বিচার দাবিতে বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা–রংপুর মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।