জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে: নাহিদ
ঢাকা-১১ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করে বলেছেন, ১০ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল এখন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণার উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।