চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এবার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসনভিত্তিক চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে।