প্রধানমন্ত্রীর সঙ্গে গোয়েন্দা ও তিন বাহিনীর প্রধানদের বৈঠক
দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা সাড়ে ১১টায় তিনি যোগ দেন ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায়। দুপুরে তিনি আবারও বসবেন আন্তঃমন্ত্রণালয় সভায়। সেখানে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনার কথা রয়েছে।